শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যদা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে বিপুল উৎসাহ–উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ🙂 কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ সরকারি–বেসরকারি কর্মকর্তা–কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও ওলামায়ে কেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রধান এ ঈদ জামাতে নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন, জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহঃ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ–শান্তি-,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

 

এমি/দীপ্ত