শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে আনন্দঘন পরিবেশে পালিত হলো নববর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে আনন্দঘন পরিবেশে পালিত হলো নববর্ষ
বিভিন্ন আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন

রাজশাহীর বিভাগীয় মহানগরীতে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আজ বাংলা বর্ষবরণ–১৪৩০ পালিত হয়েছে। শুক্রুবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, জয় বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহানগরীর ঘোষপাড়া পদ্মা মন্দিরের পাশে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক সুলতান–উল–ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবীরসহ বিশ্ববিদ্যালয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলা বিভাগে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটিতে নেতৃত্বদেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এফএম/দীপ্ত সংবাদ