শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন
পঙ্কজ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রবিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ১৭ এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন পঙ্কজ ভট্টাচার্য। এরপর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার সকাল ৮টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রবিবার রাত ১২টা ২৫ মিনিটে পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে থেকে মারা যান।

তিনি আরও বলেন, বর্ষিয়ান এই নেতা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার কোলনে সমস্যা ছিল। তার উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডে সমস্যা ছিল। এ ছাড়া প্রস্টেট ক্যানসার ছিল, সেটি অপারেশন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

 

এফএম/দীপ্ত সংবাদ