শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ধাপে জাতীয় এক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়।

এর আগে বিকেল ৪টা ৪৬ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউলাহ, নির্বাহী কমিটি সদস্য রুহুল কুদ্দুস কাজল; জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ; এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার; এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ; গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর; জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস; ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ প্রায় ২৮ রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

এছাড়া ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

এসএ