শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

রাজনৈতিক ডামাডোলের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে তামিমের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজনৈতিক ডামাডোলের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে তামিমের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

প্রধানমন্ত্রীর সাথে দেখা করা নিয়ে অনেকের মাঝেই ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। সাকিবের মত কী তবে তামিমও নিবেন আ.লীগের মনোনয়ন? সে ভাবনা নিয়ে আলোচনার আগে তামিম নিজেই পরিষ্কার করেছেন রাজনীতি নিয়ে।

একটি গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই। সৌজন্য সাক্ষাত করতেই গিয়েছিলেন তিনি। ‘বিশেষ কোনো কারণ বা প্রয়োজনে নয়। এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছেন। ক্রিকেটের, আমার খোঁজখবর নিয়েছেন।’

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডেকে নেন। তামিমকে খেলায় ফেরার নির্দেশ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বলেন। প্রধানমন্ত্রীর কথা রেখে তামিম অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন। চিকিৎসা করিয়ে মাঠেও ফিরে আসেন। যদিও বিভিন্ন ইসুতে তার বিশ্বকাপে খেলা হয়নি। যা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ