শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজনৈতিক ইস্যু না পেয়ে ভারত বিরোধিতায় বিএনপি: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজনৈতিক ইস্যু না পেয়ে ভারত বিরোধিতায় বিএনপি: সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের

বিএনপি রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে, এখন ভারত বিরোধিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভারত নির্বাচনে হস্তক্ষেপ নয়, তা বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে, ঢাকা জেলা আওয়ামী লীগ।

ইফতার পার্টি না করে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিলেন আয়োজকরা। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইফতার পার্টি করে, আর তার দল মানুষের পাশে দাঁড়ায়। ‘ভারত বয়কট‘ বিএনপির নতুন ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।

কোনো দেশের সহযোগিতায় নয়, জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে জানান, ওবায়দুল কাদের। রোজার বাকি দিনগুলোতেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

আল / দীপ্ত সংবাদ