শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানী সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে: ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানী সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে: ডিজি

গাউসিয়া ও রাজধানী সুপার মার্কেটসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বুধবার (০৫ এপ্রিল) আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার ঘুরে দেখার পর বিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিজি জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বিএনবিসি কোড অনুযায়ী একটি মার্কেট বা স্থাপনা অথবা বিল্ডিংয়ে যত মানুষ থাকেন সেই অনুপাতে বাহির ও প্রবেশ পথের সঙ্গে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা। আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এগুলো ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা বৃহস্পতিবার (০৬ এপ্রিল) থেকে সার্ভে করব এবং মালিকপক্ষকে নিয়ে আমরা বসব, কী করতে হবে সে বিষয়ে আলোচনা হবে। যদি ঝুঁকিপূর্ণ হয় আমরা একই ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে বঙ্গবাজারে অগ্নিকান্ডের ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন লাগার সঠিক কারণ উদঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, মালামাল ঠাসা মার্কেটটির ধ্বংসস্তূপ সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করা সম্ভব হবে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের বেশি দোকান পুড়ে গেছে।

 

এমি/দীপ্ত