শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানী থেকে যুবলীগ নেতা পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানী থেকে যুবলীগ নেতা পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফ–এর সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রাজধানী মোহাম্মদপুর–সাত মসজিদ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব–২।

গ্রেপ্তার অন্যরা হলেন– মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব–২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা আছে।

 

এসএ