শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

রাজধানীর ৩০টি পয়েন্টে পণ‍্য বিক্রি শুরু করেছে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর ৩০টি পয়েন্টে পণ‍্য বিক্রি শুরু করেছে টিসিবি

 

রাজধানীর ৩০টি পয়েন্টে খোলা ট্রাকে ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি শুরু করেছে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের আশা, টিসিবির এ কার্যক্রম উচ্চমূল্যের বাজারে কিছুটা স্বস্তি ফেরাবে। চাহিদা ও যোগানের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রমের আওতা বাড়ানো হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চড়া দামের উত্তাপে যখন নাজেহাল ভোক্তা, তখন ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাকসেল চালু করলো সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ–টিসিবি। যেখানে ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ ১০০ টাকায় আর ৩০ টাকা ধরে ২ কেজি আলু কিনতে পারছেন ভোক্তারা।

টিসিবি বলছে, ১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা শহরের দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, উচ্চমূল্যের বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখবে সরকারের এই কার্যক্রম।

দ্রব্যমূল্যের চড়া বাজারে কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

প্রাথমিক পর্যায়ে আগামী দুই মাস চলবে টিসিবির এই খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম। প্রতিদিন এক একটি পয়েন্টে ৩০০ জন ক্রেতা কিনতে পারবেন এই পণ্য।

 

আল/দীপ্ত সংবাদ