
রাজধানীর বিজয়নগরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।








