শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর ডেমরা থেকে নতুন জ’ঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীর ডেমরা থেকে নতুন জ’ঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃ’ত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিকল্পনাতেই নতুন জ’ঙ্গি সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তারা কোন না’শকতা করতে পারেনি। সংগঠনের মূল হোতা মাহফুজকে গ্রেপ্তারের চেষ্টা করছে কাউন্টার টেররিজম ইউনিট।

জ’ঙ্গিবাদে জড়িয়ে হিযরতের নামে সম্প্রতি ঘর ছেড়েছে অর্ধশতাধিক তরুণ। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর ডেমরা থেকে নতুন জ’ঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা সবাই হিযরতের নামে ঘর ছেড়েছিল। সিটিটিসি বলছে, জামিনপ্রাপ্ত জঙ্গিরা মিলে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। ২০১৭ সাল থেকে চেষ্টা শুরু করলেও সংগঠনের নাম ঠিক করেছে এ বছরের শুরুতে।

তিনি আরও জানান, নতুন সংগঠনের মাস্টারমাইন্ড শামিন মাহফুজ। জ’ঙ্গিবাদে জড়ানোর অভিযোগে দুবার গ্রেপ্তার হলেও, ২০১৭ সালে জামিন পাওয়ার পর থেকে তিনি লাপাত্তা। নতুন এই সংগঠনটি এখন পর্যন্ত কোনো নাশকতা করতে পারেনি।