শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে হঠাৎ এসি বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে হঠাৎ এসি বাসে আগুন

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

লিমা খানম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে বাসটি পুড়ে যায়।

কয়েকজন পথচারী জানান, আগারগাঁও সিগন্যালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগন্যাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ জনগণকে বিপাকে পড়তে হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শায়লা/দীপ্ত নিউজ