শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে গ্যাস নেয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ট্রাকটির চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে। আহত ট্রাক শ্রমিকের নাম এখনো জানা যায়নি।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহযোগী। এমন সময় বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। আর কিছুটা আহত হন ট্রাকটির এক শ্রমিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, সিলিন্ডারে গ্যাসের প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ময়নাতদন্তের জন্য সাদ্দামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ