শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে মাদক মামলা পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে মাদক মামলা পলাতক আসামি গ্রেফতার

ঢাকা মহানগরীর বিমানবন্দর এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. আলমগীর হোসেন ব্যাপারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আসামি মো. আলমগীর হোসেন ব্যাপারী (৩৬) লক্ষীপুর জেলার উত্তর দেনায়েতপুর গ্রামের উবাব হোসেন ব্যাপারীর ছেলে।

অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, আসামিকে শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে বিমানবন্দর থানার রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি আসামি স্বীকার করেছে। তার বিরুদ্ধে এর আগেও চাঁদপুর জেলার সদর থানায় ২০১১ সালে একটি মাদক মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এমি/দীপ্ত