শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

রাজধানীতে বাড়তি আলু, পেঁয়াজ ও মাছের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে বাড়তি আলু, পেঁয়াজ ও মাছের দাম

 

রাজধানীতে এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমলেও, বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও মাছ।

রাজধানীর কারওয়ান বাজারের এ সপ্তাহে প্রায় সব সবজির দাম কমেছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা। বেগুন, করলা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে, ৫০ থেকে ১২০ টাকার মধ্যে।

তবে ঝাঁজ কমেনি পেঁয়াজের। মানভেদে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬০ টাকায় মিলছে পাইকারি বাজারে। আলুর দামও বাড়তি।

চড়া মাছের বাজারও। ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৭শ টাকায়। রুই, কাতলের দামও বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা। তবে অপরিবর্তিত আছে চালের দাম।

সরবরাহ কম থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতাদের।

 

এসএ/দীপ্ত নিউজ