শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে তিন সমাবেশ, নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে তিন সমাবেশ, নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ

রাজধানীতে একদিনে তিনটি বড় রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য।

রবিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ হাজার পুলিশের সঙ্গে আরও ৬ হাজার পুলিশ যোগ হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই।”

আজ রাজধানীর তিনটি স্থানে একযোগে আয়োজিত হচ্ছে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি। জাতীয় শহীদ মিনারে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রসমাবেশ করছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামপন্থী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজন ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’। অনুষ্ঠানটি ১ আগস্ট থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে, যা ৪ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।