শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় নাবিল হায়দার (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬–১৭ বর্ষের শিক্ষার্থী। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাবিলের বড় ভাই তৌসিফ তনয় জানান, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। নাবিল ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে থাকতেন। গত দুইদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাবিল। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনি খিলগাঁওয়ে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলেন। সেখানে ইফতার করেন এবং রাতেও সেখানেই ছিলেন। ভোরে সেহরি খাওয়ার জন্য তার বন্ধু উঠে তাকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখতে পান। তখন তনয়কে খবর দিলে তিনি ওই বাসায় গিয়ে নাবিলকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ