শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িলে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার শাহ আলমের ছেলে মাহমুদুল হাসান (৩০) ও মৌলভীবাজার সদর উপজেলার বাবুল আহমদের ছেলে তানজিম জয় (২৬)।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, সকাল ১০টা ২০ মিনিটে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মাহমুদুল ইসলাম মারা যান।

বেসরকারি সংস্থায় কর্মরত মাহমুদুল কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অপরদিকে, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বলাকা কমিউটার ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয় তানজিমের।

এ দুই ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ