দীপ্ত নিউজ
অন্যান্য

রাজধানীতে আ.লীগ-বিএনপির সমাবেশ: আমিনবাজারে যানবাহন তল্লাশি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজধানীতে আ.লীগ-বিএনপির সমাবেশ: আমিনবাজারে যানবাহন তল্লাশি

 

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আ.লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্লাশী করা হচ্ছে।

এদিকে সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্ট বাস, মাইক্রোবাসসহ সকল প্রকার পরিবহনের তল্লাশী করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশী চলছে। তাছাড়াও যেহেতু রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেকারণে তল্লাশী কার্যক্রমে জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময় ৬৪ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

 

এম এ হালিম/ আল/ দীপ্ত সংবাদ