শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রসুন চাষে ব্যস্ত সময় পার করছে নাটোরের কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রসুন চাষে ব্যস্ত সময় পার করছে নাটোরের কৃষকরা

রসুনের আবাদে ব্যস্ত সময় পার করছেন নাটোরের কৃষকরা। আমন ধান কাটার পর বিনা চাষে লাগানো হয় বীজ। এ পদ্ধতিতে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ ফলন পাওয়ার আশা তাদের। তবে, রসুনের দাম নিয়ে শঙ্কায় চাষিরা।

আমন ধান কাটার পর নতুন করে জমি চাষ না করেই লাগানো হয় রসুনের বীজ। এরপর ঢেকে দেয়া হয় খড় দিয়ে। সপ্তাহ খানেকের মধ্যে গজায় চারা। নাটোরে এভাবে চলে রসুনের আবাদ। এর আগে, প্রয়োজনীয় সার, সেচ দিয়ে প্রস্তুত করা হয় মাটি। তবে, এসবের দাম বেশি হওয়ায় বাড়তি খরচ গুণতে হচ্ছে চাষিদের।

চলতি মৌসুমে নাটোরের সাতটি উপজেলায় রসুন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৬৬৮ হেক্টর। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফসলের ন্যায্যমূল্যে নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি কৃষকদের।