শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রমজানে দ্রব্যমূল্যে স্বস্তি আনছে সংযুক্ত আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে দ্রব্যমূল্যে স্বস্তি আনছে সংযুক্ত আরব আমিরাত

আসছে পবিত্র রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যের দাম অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা।

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দনঞ্জয় দত্ত বলেন, বাণিজ্যিক পরিবহণে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এ ছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

সূত্র: খালিজ টাইমস

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।