শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রমজানে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি
শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি

পবিত্র রমজান মাসে পুরোপুরি বিদ্যালয়ের ক্লাসের কর্মসূচি বন্ধ না থাকলেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।

নতুন সময়সূচিতে বলা হয়েছে, ১৫ রমজান পর্যন্ত অর্থাৎ ৯ কার্যদিবস স্কুল খোলা থাকবে। এই সময়ে বিদ্যালয়ের ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

প্রথম রোজা থেকে এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম দিন ছিল শুক্রবার, দ্বিতীয় দিন ছিল শনিবার। সাপ্তাহিক ছুটির দুই দিন শেষে রবিবার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। তাই রমজানের তিনদিন পার হওয়ার পর সোমবার (২৭ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া মহানগর, ডাবল শিফট ও সিঙ্গেল শিফটের সব স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ