শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাণিজ্য

রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই নিউ মার্কেটের দোকানগুলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই নিউ মার্কেটের দোকানগুলোতে

রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই রাজধানীর নিউ মার্কেটের দোকানগুলোতে। অলস সময় পার করছেন শাড়ির দোকানিরা।

এক সময় ঈদের নতুন জামা মানেই ছিল নিউ মার্কেট। পোাশাক প্রেমিদের ঠাসা ভিড়ে ঐতিহ্যবাহী এই মার্কেটটিতে কিছু বছর আগেও পা ফেলাই ছিল মহা ঝক্কির। তবুও এসব মেনে নিয়েই ঈদের নতুন পোাশাক কিনতে নিউমার্কেট যাওয়াই যেন ছিল ঈদ প্রস্তুতির অন্যতম প্রধান অনুষঙ্গ। কিন্তু এবার যেন সেই জৌলুস হারিয়েছে নিউমার্কেট। রমজানের অর্ধেক পেরিয়ে গেলেও ভীড় নেই এখানকার দোকানগুলোতে।

আর্থিক মন্দা আর অনলাইন কেনাকাটায় অভ্যস্ততা বাড়ায়, দোকানে গিয়ে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা এমনটাই মত ব্যবসায়ীদের।

শুধু বড় বিপণীবিতানগুলোই নয়, নিউমার্কেটের ভেতরের ফুটপাথের দোকানগুলোতেও একই অবস্থা। ক্রেতা ও বিক্রি দুটোই কম।

তবে মার্কেটটিতে পাঞ্জাবির বিক্রি তুলনামূলক ভালো। এছাড়া নারী ও শিশুদের পোশাকের চাহিদা ছিল বরাবরের মতই। ক্রেতারা বলছেন দাম তুলনামূলক বেশি।

২০ রমজানের পর ক্রেতা ও বিক্রি দুটোই বাড়বে বলে মত ব্যবসায়ীদের।

আফ/দীপ্ত সংবাদ