শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
রাজধানী

রবিবার ৬ ঘন্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার ৬ ঘন্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস

গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রবিবার (১৬ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আওতাধীন এমআরটি লাইন–১ এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত) –এর অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রবিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হতে বলাকা ভবন পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উত্তরা সকল সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

ইএ/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।