শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

রবিবার ৩ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার ৩ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে

বর্ধিত অপারেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ (আইএসপিবি)।

ঘোষণা অনুযায়ী আগামী রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারনেট, ডাটা সহ সকল সেবা দানকারী আইএসপি প্রতিষ্ঠানের সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইএসপিএবি’র প্রধান নির্বাহী মেজর মোঃ এনামুল হক (অব) স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বার্তা থেকে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান বাম্বেল–বি কর্তৃক মে ২০২৩ থেকে বর্ণিত স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি চাঁদা দাবি করছে।

আবাসিক এলাকার অপারেশন চার্জ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা এবং করপোরেট গ্রাহক সংযোগের ক্ষেত্রে ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নির্ধারণ করেছে। বর্ধিত চাঁদা সংক্রান্ত বাম্বেল–বি’র চিঠিটি আইএসপি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ মে) আইএসপি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উক্ত এলাকায় সেবা দেয়া আইএসপি প্রতিষ্ঠানসমূহের কর্ণধার ও নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বসুন্ধরা আবাসিক এলাকায় অপারেশনের সার্ভিস চার্জ হিসেবে ধার্য করা চাঁদা প্রত্যাহারের প্রতিবাদে রবিবার (২১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বসুন্ধরা আবাসিক ইন্টারনেট, ডেটাসহ আইএসপি প্রতিষ্ঠানকে দেয়া সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আফ/দীপ্ত নিউজ