সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

রথযাত্রায় সরকারি ছুটিসহ ১০ দফা দাবি ইসকনের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রথযাত্রায় একদিনের সরকারী ছুটিসহ ১০ দফা দাবি জানিয়েছে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির রথযাত্রা উদযাপন পরিষদ। সকালে মন্দির প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর আইন ওদ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার, দেবোত্তর সম্পত্তি রক্ষা, প্রতিটি উপজেলায় সরকারী অনুদানে মডেল মন্দির, তীর্থস্থান সংরক্ষণ, সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ মন্দির পুননির্মাণসহ নানা দাবি জানানো হয়। রথযাত্রা চট্টগ্রামে হিন্দুদের মিলনমেলায় পরিণত হয়েছে বলে জানান সাধু সন্ন্যাসীরা।

এই সময় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস, ইসকন প্রবর্তক মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম দাসসহ অন্যরা।

রথযাত্রায় আগামী ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত নয়দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

রুনা আনসারী/ আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More