যে বল দিয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি, লেখা ‘দ্য লাস্ট ড্যান্স’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি'র শেষ ম্যাচ।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি’র শেষ ম্যাচ। বুয়েনস আয়ার্সের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি ঘিরে তাই তৈরি হয়েছে বিশেষ আবহ।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের বলেও রাখা হয় বিশেষ আয়োজন।

মেসির বিদায়ী ম্যাচের আগে জানানো হয়, বেনিনের বিপক্ষে ম্যাচে ব্যবহৃত প্রতিটি বলে থাকবে মেসিকে উৎসর্গ করা একটি বিশেষ প্যাচ। সোনালি রঙে তৈরি সেই প্যাচে লেখা থাকবে– ‘দ্য লাস্ট ড্যান্স’। মেসির বিদায়ী ম্যাচের বিশেষ এই স্লোগানের সঙ্গে থাকবে তার বিখ্যাত ১০ নম্বরও।

শুধু ১০ নম্বরই নয়, প্যাচটিতে ১০ নম্বরের দুই পাশে রয়েছে দুটি লরেল পুষ্পমুকুট। এর ওপরে থাকবে আর্জেন্টিনার পতাকা। সঙ্গে থাকবে ম্যাচটির তারিখও। ফলে ম্যাচে ব্যবহৃত প্রতিটি বলই হয়ে উঠবে মেসির জাতীয় দল থেকে বিদায়ের বিশেষ স্মারক।

মেসির শেষ ম্যাচের বলের এই বিশেষ নকশায় সোনালি রঙের ব্যবহারও রাখা হয়েছে।

 

 

‘দ্য লাস্ট ড্যান্স’ লেখা, ১০ নম্বর এবং অন্যান্য প্রতীক মিলিয়ে বলটিতে ফুটিয়ে তোলা হয়েছে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ নৃত্যের আবহ।

ম্যাচটি ঘিরে শুধু বলেই নয়, থাকছে মেসিকে উৎসর্গ করা বিশেষ জার্সিও। রোজারিওতে জন্ম নেওয়া এই তারকার বিদায়ী ম্যাচ উপলক্ষে তৈরি করা জার্সিতে থাকবে দুটি বড় উল্লম্ব আকাশি নীল স্ট্রাইপ। এর মাঝখানে থাকবে সাদা অংশ।

জার্সিটির মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্য। আর মেসির নাম ও জার্সির নম্বর লেখা হবে সোনালি রঙে। অর্থাৎ আর্জেন্টিনার ঐতিহ্যবাহী জার্সির নকশার সঙ্গে মেসির বিদায়কে বিশেষভাবে তুলে ধরা হবে এই জার্সিতে।

মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই শুধু আরেকটি প্রীতি ম্যাচ হয়ে থাকছে না। বল থেকে জার্সি– সবকিছুতেই রাখা হয়েছে মেসিকে ঘিরে বিশেষ আয়োজন।

‘দ্য লাস্ট ড্যান্স’– নামটিও যেন সেই বিদায়ের কথাই বলে দিচ্ছে। যে ১০ নম্বর জার্সি পরে মেসি আর্জেন্টিনার হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, সেই ১০ নম্বরই এবার তাঁর শেষ ম্যাচের বলের বিশেষ প্যাচে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে মনুমেন্টালের এই রাতটা তাই আর দশটা ম্যাচের মতো নয়। এটা এক যুগের শেষ দৃশ্য। আর্জেন্টিনার হয়ে দুই দশকের বেশি সময় ধরে যে মানুষটি কখনো জাদুকর, কখনো অধিনায়ক, কখনো আবার কোটি মানুষের আবেগ হয়ে মাঠ মাতিয়েছেন, এবার তাঁকেই বলতে হচ্ছে বিদায়।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More