দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুদ্ধ যতদূরই যাক, চালিয়ে যেতে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধ যতদূরই যাক, চালিয়ে যেতে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ প্রয়োজনে যতদূরই গড়াক না কেন, তা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।

তেহরান থেকে এএফপি জানায়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরাকচি বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত তারা ভালোই শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা এমন এক জাতির মুখোমুখি হয়েছে, যে জাতি আত্মরক্ষায় দ্বিধা করে না এবং যুদ্ধ যেখানেই গড়াক, তা চালিয়ে যেতে, প্রয়োজনে যতদূরই যেতে হয়, যেতে প্রস্তুত’।