শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুদ্ধশিশু স্বীকৃতি পেলেন মেরিনা খাতুন !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধশিশু স্বীকৃতি পেলেন মেরিনা খাতুন !

স্বাধীনতার ৫১ বছর পর যুদ্ধশিশুর স্বীকৃতি পেলেন তাড়াশের মেরিনা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম।

তিনি জানান, ২৪ অক্টোবর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮২তম অধিবেশনে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার দেশের সব বিরাঙ্গনা মায়ের যুদ্ধশিশুদের রাষ্ট্রীয় স্বীকৃতির পথ উন্মুক্ত হলো।

যুদ্ধের সময় এলাকার ক্যাম্পে পাক হানাদার বাহিনী অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পচী খাতুনকে। পাঁচ মাস আটক রেখে বর্বররা লুট করে তার মায়ের সম্ভ্রম। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিষপান করে আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন মা পচী খাতুন। কিন্তু উপজেলার খানপাড়া গ্রামের ওমরজান খাতুন নামে মায়ের এক বান্ধবী তার মায়ের জীবন বাঁচান ও আশ্রয় দেন। তার বাড়িতেই ১৯৭২ সালের মাঝ দিকে জন্ম হয় আমার। অনাদর-অবহেলা, লাঞ্ছনা-গঞ্জনার এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে বেড়ে উঠি আমি। দারিদ্র্যতা আর স্বীকৃতির সংগ্রামে কেটে গেছে জীবনের ৫১ বছর।’