শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুদ্ধবিমান বিধ্বস্ত: না ফেরার দেশে মাইলস্টোন অফিস সহায়ক মাসুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুদ্ধবিমান বিধ্বস্ত: না ফেরার দেশে মাইলস্টোন অফিস সহায়ক মাসুমা

রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন অফিস সহায়ক ছিলেন।

শনিবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাসুমা, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে, সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ (১৩)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৩৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউট আইসিউতে রয়েছেন ৩ জন। সিবিয়ার পর্যায়ের রোগী রয়েছেন ১০ জন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

 

এসএ