শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুগান্তরের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুগান্তরের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত

দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলমের বিরুদ্ধে মানহানির অভিযোগ আমলে নেননি আদালত। বুধবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে অভিযোগটি করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

অভিযোগটির আরজিতে যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনকে এক নম্বর এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমকে দুই নম্বর আসামি করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইফুল আলমকে বাদ দিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ আগস্ট বাদী বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য কক্সবাজারে যান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এসএমই কর্পোরেশনের ভোগদখলীয় সম্পত্তিতে সন্ত্রাসীদের হামলায় আহত প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। সেখানে কারও সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড : কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের বরাত দিয়ে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়, যা দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। পরে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন থেকে নিউজটি রিমুভ করা হয়। কিন্তু পত্রিকায় এ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বাদী সংক্ষুব্ধ হয়ে সংবাদের কপি নিয়ে কলাবাগান থানায় মামলা করতে যান। থানা মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ