শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ক্যাম্প সরিয়ে নিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ক্যাম্প সরিয়ে নিলো ইরান
ইরান ফুটবল

বিশ্বকাপে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের টাকসনে থাকার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে সেই ক্যাম্প এবার মেক্সিকোতে সরিয়ে নিচ্ছে ইরান।

শনিবার (২৪ মে) দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান জানিয়েছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনেরর পর অনুশীলন ক্যাম্প অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে নিচ্ছে তারা।

ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগে বিশ্বকাপ চলাকালীন ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল।

টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিবৃতিতে মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকাল যে ওয়েবিনার বৈঠক হয়েছে– তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে।’

বিশ্বকাপে ‘গ্রুপ জি’–তে খেলবে ইরান। দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এর ছয়দিন পর একই ভেন্যুতে প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।