শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যাত্রাবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রাবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নিহত বিশ্ববিদ্যালয়ছাত্র পলক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল রানা নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় জুয়েল রানাও তাঁর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। তাঁরা মোটরসাইকেলে করে যাওয়ার সময় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

জানা যায়, পলক ও জুয়েল ডেমরার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত পলকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদুখালি গ্রামে।

এফএস/দীপ্ত