শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে স্ত্রী’র প্রেমিকের হাতে স্বামী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে স্ত্রী’র প্রেমিকের হাতে স্বামী খুন
স্বজনদের আহাজারী

যশোরে স্ত্রী‘র প্রেমিকের ছুরিকাঘাতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের কামারবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের আব্দুর রউফ বিশ্বাসের ছেলে। স্ত্রীর সাবেক প্রেমিকের সাথে পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্বজনদের।

নিহতের ছোট ভাই শাকিল আহমেদ জানান, সদরের আলমনগর গ্রামের আলিম হোসেনের মেয়ে খুশির সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় সোহেল রানার। এই দম্পতির ঘরে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। সোহেল বউকে শ্বশুর বাড়িতে রেখে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। মাস দুয়েক হলো সে বাড়িতে ফিরেছে।

ঘটনা প্রসঙ্গে আরও জানান, দীর্ঘদিন বিদেশে থাকার সময়ে নিহতের স্ত্রী খুশি সঙ্গে তার বাবার বাড়ি এলাকা আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারাবি সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই জেরে বুধবার বিকালে তার ভাই সোহেল স্ত্রী খুশিকে আনতে তার বাবার বাড়িতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে কামারবাড়ি নামক স্থানে পৌঁছালে নিহতের স্ত্রীর প্রেমিক ফারাবী তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত করেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আফ/দীপ্ত সংবাদ