শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে শুরু হচ্ছে হলিডে মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে শুরু হচ্ছে হলিডে মার্কেট
সংবাদ সম্মেলনে প্রিজম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মুসলিমা খাতুন কথা বলছেন

যশোরে হলিডে মার্কেটের যাত্রা শুরু হচ্ছে একদল নারী উদ্যোক্তার হাত ধরে। এজন্য ছুটির দিন শুক্র ও শনিবারকে বেছে নিয়েছেন তারা। যাতে সহযোগিতা দিচ্ছে যশোর পৌরসভা।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন নারী উদ্যোক্তাদের সংগঠন প্রিজম যুব উন্নয়ন সংস্থা।

সংবাদ সম্মেলনে প্রিজম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মুসলিমা খাতুন জানান, যশার পৌরসভার উদ্যোগে আগামী শুক্রবার (১৪ এপ্রিল) থেকে কারবালা মাহিদর্শন বাংলো সড়কে (আইভি রোড) প্রিজম হলিডে মার্কেট নামে এ মার্কেটের যাত্রা শুরু হবে। এদিন বেলা ১১ টায় জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হলিডে মার্কেট উদ্বোধন করবেন।

উদ্যোক্তারা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে তাদের তৈরী হস্তশিল্প, তৈরী পোশাক, প্রসাধনি সামগ্রী, খাদ্যপন্যসহ সৌখিন জিনিসপত্র সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবেন এ মার্কেটের মাধ্যমে। ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পন্য কিনতে পারবেন বলে জানান তারা।

মুসলিমা খাতুন আরও জানান, উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পন্য ও খাদ্যপন্য বিক্রয় ও প্রদর্শনীর জন্য প্রতি শুক্রবার ও শনিবার ছুটির দিনে সবার জন্য এই মার্কেটটি খোলা থাকবে। এই উদ্যোগের মাধ্যমে কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং নারী উদ্যোক্তাদের পন্যের প্রচার, প্রসার ঘটবে। ইতিমধ্যে প্রায় ৫০জন উদ্যোক্তা স্টলের জন্য বুকিং দিয়েছেন। আপাতত ১০০টি ষ্টল বসাবেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা শাহরিয়ার সিদ্দিকী পল্লী, আফরোজা ইয়াসমিন, জলি শারমিন, সাজিয়া সুলতানা মহুয়া, মাসুদা সিদ্দিকী, ঝুমুর বেগম, বিনু আরা প্রমূখ।

যূথী/দীপ্ত সংবাদ