শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

যমুনা সেতু: ৬ দিনে টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যমুনা সেতু: ৬ দিনে টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা

ঈদে ছুটি শেষে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনার ফলে যমুনা সেতুর দুই পাশেই যানজট ও ধীরগতিতে গত দুই দিনে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী মানুষ। এদিকে যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়।

কোরবানি ঈদযাত্রায় গত ৬ দিনে যমুনা সেতু দিয়ে মোট ২ লাখ ৪০ হাজার ১৫২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা।

এদিকে, যমুনা সেতু দিয়ে শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রবিবার (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। আর এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।

সোমবার (১৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

উল্লেখ্য, যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতু উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের কমপক্ষে ২৩ থেকে ২৬ টি জেলার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সংযোজক সেতু, যা উত্তরের প্রবেশদ্বার।

 

এসএ