শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

যমুনায় প্রধান উপদেষ্টা-জামায়াতের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যমুনায় প্রধান উপদেষ্টা-জামায়াতের বৈঠক চলছে

দেশের চলমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩১ আগস্ট) বিকাল ৪টা ১২ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতের প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।প্রতিনিধিদলে রয়েছেন– জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গেও এসব বিষয়ে আলোচনা হবে।