শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২য় কার্যনির্বাহী কমিটি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২য় কার্যনির্বাহী কমিটি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর ২০২২-২০২৪ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট ২য় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর ২০২২) বাংলামটর রূপায়ন ট্রেড সেন্টারে ক্লাবের নিজস্ব ক্লাব হাউজে ২ বছর মেয়াদী এই কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান। ক্লাবটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব জনাব মোঃ ফসিউল্লাহ।

ক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আয়নুল কবির, জনাব আখতারুজ্জামান খান কবির , জনাব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব তোহিদুল ইসলাম টিপু ।
ক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব মোহাম্মদ হুমায়ূন কবির, জনাব মেহেদী আমিন চৌধুরী, জনাব মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী, জনাব কাজী আহমেদুর রহমান। ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব খন্দকার ফজলে রাব্বী ।

সাংস্কৃতিক সম্পাদক ও সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব সেলিনা সিদ্দিকা অন্যা ও জনাব মোঃ রেজাউল করিম । ক্রিড়া সম্পাদক ও সহকারী ক্রিড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ নাজিব ইসমাইল ও জনাব আসিফুর রহমান খান । গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব কাজী মোহাম্মদ শাহাদাত হোসেন । সোশ্যাল সেক্রেটারি ও সহকারী সোশ্যাল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ বাদশাহ মিয়া ও জনাব তাহসিন-উল-ফারহান ।

প্রকাশনা সম্পাদক ও সহকারী প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আলী বোস্তামী ও জনাব মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাসিন বুলবুল ফেরদৌস ও জনাব এরিকা শুভ্রা হালদার ।