শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ জিতেও ‘নাখোশ’ হয়ে যা বললেন মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কেপ ভার্দের সঙ্গে ৩২ ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে দল। কিন্তু ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি মেসি। দলের খেলোয়াড়দের ভেতর সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেন তিনি।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে মেসি বলেন, ‘আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। আমরা সমস্যায় পড়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ঠিক ছিল না। আর প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি।’

কেপ ভার্দের বিপক্ষে ৩২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর এবং অতিরিক্ত সময়ে গিয়ে নিষ্পত্তি হয়। প্রথমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে দেরয় দুয়ার্তে সমতা ফেরান।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কাবরালের দুর্দান্ত গোলে কেপ ভার্দে আবার সমতায় ফেরে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দিনেই বোর্হেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মেসি দলের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে বলেন, ‘হ্যাঁ, এই দলটি শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেটপিস থেকে সুবিধা পেয়েছি, যা আগে হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার আছে এবং আজ আমরা সেটা কাজে লাগাতে পেরেছি। ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ হবে। সুযোগগুলো কাজে লাগানোও খুব জরুরি। এমন টুর্নামেন্টে প্রতিটি সুযোগের মূল্য অনেক।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More