শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ–পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।

যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে দু–তিন মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে পাঁচজন ‘সন্ত্রাসী‘ চিৎকার করে আত্মসমর্পণের ইচ্ছা জানায়। পরে তারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তবে এসময় দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।