শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মোটরসাইকেলে বেড়ানো হলো না দুই বন্ধুর, স্থান হলো হাসপাতালের মর্গে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মোটরসাইকেলে বেড়ানো হলো না দুই বন্ধুর, স্থান হলো হাসপাতালের মর্গে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই বন্ধু একই মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে পার্বত্য রাঙ্গামাটি যাচ্ছিলেন। এখন স্থান হলো ফেনী জেনারেল হাসপাতালের মর্গে। তারা হলেন– ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণ খানে থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি দ্রুতগতির মোটরসাইকেলে (ঢাকামেট্রো–২৬–৬১৬২) চড়ে দুই যুবক ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুইজন সড়কের ওপরই ছিটকে পড়েন। এতে মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) দুইজনই মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন দ্রুত গিয়ে তাদের দুইজনকে উদ্ধার করে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি নিহত ওই দুই যুবকের একজনের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বলেন, নিহত দুইজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বেড়াতে পার্বত্য রাঙ্গামাটি যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে চড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

ওসি জানান, তাদের ব্যবহৃত মোটরসাইকেল মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আফ/দীপ্ত সংবাদ