শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক মুসল্লি ৬৫ নামে এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকাল ৪ টায় জেলার পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আব্দুল খালেক মুসল্লী মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আজিজ মুসল্লীর ছেলে। সে দীর্ঘ ৪০ বছর যাবত রামচন্দ্রপুর পুরনো জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিল।

নিহতের ভাতিজা মোঃ হাসিবুল ইসলাম বলেন, আমার চাচা ছোট ছেলে বিদেশে যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। আজ মঙ্গলবার টাকার জন্য হাট গোপালপুর এলাকায় অবস্থিত আদ দ্বীন ফাউন্ডেশনে লোন করার জন্য তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে যায়। সেখান থেকে একা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তার উপর ছিটকে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবল দিপংকর দাস বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আল/দীপ্ত সংবাদ