শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চোখতোলা-জোড়পুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিনের ওরফে জুলহাস এর মেয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান জানান, শুক্রবার ভোরের দিকে বেবীকে নিয়ে তার পিতা চোখতোলা থেকে বামন্দির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চোখতলার নবনির্মিত উঁচু রাস্তা থেকে নিচে দিকে নামার সময় বেবী অসাবধানতাবশতঃ মোটরসাইকেলের পিছন থেকে ইটের উপর পড়ে মাথার পিছনের অংশে গুরুতর আহত হয়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে তার পিতাও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে।

এ সময় স্থানীয়রা পিতা ও মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে তার বাবা কোনও আঘাত পাননি।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত