শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

মেসি না হলান্ড, কার ঘরে যাচ্ছে ব্যালন ডি’অর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেসি না হলান্ড, কার ঘরে যাচ্ছে ব্যালন ডি’অর

ইউরোপে ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি‘অর জয়ীর নাম ঘোষণা হবে আজ।

সোমবার (৩০ অক্টোবর) ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় রাত দুইটায় এই পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রথাগত নিয়ম ভেঙে এবার ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। ব্যালনের প্রায় সাত দশকের ইতিহাসে শুধু দ্বিতীয়বারের মতো মৌসুম বিবেচনায় আনা হচ্ছে। আগে বাৎসরিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হতো। খবর ইয়ন নিউজের।

বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মতে এবারও ব্যালন ডি‘অর উঠতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে। যা হবে তার ক্যারিয়ারী অষ্টম ব্যালন ডি‘অর। মেসির বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত মৌসুমে ক্লাবের হয়ে ট্রেবল জিতেছেন। মৌসুম জুড়ে গোল করেন ৫২টি।

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়সহ পিএসজির হয়ে ফরাসি লিগও জিতেছেন মেসি। এমনকি নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও দারুণ শুরু করেছিলেন। সবঠিক থাকলে, প্রথমবারের মতো মেজর লিগ সকার থেকে ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন লিওনেল মেসি।

মেসির ব্যালন ডি’অরের বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। গত মৌসুমে ট্রেবল জিতেছেন তিনি। সেই সঙ্গে মৌসুম জুড়ে গোল করেছেন ৫২টি। জিতেছেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবটাও। যে কারণে হালান্ডকে খুব একটা পিছিয়ে রাখা হচ্ছে না।

শেষ পর্যন্ত কে যে ব্যালন পাচ্ছেন, তা নিয়ে অপেক্ষা থেকেই যায়। একই দিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি ও গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি। এছাড়া, সেরা স্ট্রাইকার ও মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ