মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারিবেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ২০২৫২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরের পর প্রকাশ করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুয়েট ও ঢাবি কম্পিউটার সায়েন্স বিভাগ সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।

তিনি আরও জানান, ফল আনুষ্ঠানিকভাবে দেয়া হবে না। গতবারও এভাবে হয়নি, এবারও না। যার যার ফল চলে যাবে। রেজাল্টের ওপর একটি সামারি দেয়া হবে।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। সরকারি বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি৷ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৯ জন করে শিক্ষার্থী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More