শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মেট্রোরেল স্টেশনে ঢুকে না চড়লে ১০০ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেল স্টেশনে ঢুকে না চড়লে ১০০ টাকা জরিমানা

মেট্রোরেলের স্টেশনে কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকে যদি যাত্রা না করে বেরিয়ে যান; তাহলে জরিমানা হিসেবে ১০০ টাকা কাটা হবে। এর আগে কার্ড স্ক্যান করে স্টেশনের ভিতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া নেয়া হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এই নোটিশ দেখা গেছে।

জানা গেছে, গতকাল সোমবার (২০ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। মেট্রোরেলের স্টেশনগুলোতেও নোটিশটি টাঙানো হয়েছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে প্রবেশের পর বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।