দীপ্ত নিউজ
জাতীয়

মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে বিষয়টি কার্যকর হবে।


মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।


তিনি জানান, নতুনসূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এম এ এন ছি‌দ্দিক জানান, বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ১০টি ট্রেন চলবে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। বুধবার থে‌কে চলবে ১৯৪ বার। প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

এর আগে মঙ্গলবার পর্যন্ত মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন যাত্রা ক‌রছে রাত ৮টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন যাত্রা ক‌রে রাত ৮টা ২০ মিনিটে যাত্রা।

এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।