শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে প্রোটিয়া বোলারের হাতাহাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে প্রোটিয়া বোলারের হাতাহাতি

ইমার্জিং দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে ঘটে গেলো অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডল ও দক্ষিণ আফ্রিকার টিপেসু এনটুলির মাঝে। মুখের লড়াই থেকে এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে হাতাহাতিও করেছেন প্রোটিয়া ইমার্জিং দলের এই পেসার।

ঘটনা বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারে, ৮ উইকেট দলীয় ২৯২ রান। বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন এনটুলি। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে রিপনকে ধাক্কা দেন এনটুলি, এরপর কারণ জানতে চাইলে আরও ক্ষিপ্ত হন এনটুলি।

মেজাজ হারিয়ে রিপনের দিকে আরও কয়েকবার তেড়ে যান এনটুনি, আম্পায়ারকে সামনে রেখেই করলেন তার হেলমেট নিয়ে টানা হ্যাঁচড়া। যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেন রিপন।

তবে সেখানেই থেমে যাননি এনটুলি। হেলমেট থেকে হাত সরানোর পর আঙুল উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। দুই আম্পায়ার ও অন্য ক্রিকেটাররা মিলে এরপর এই দুজনকে আলাদা করেন। এনটুলি অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু একটা বলতে থাকেন।

ধারণা করা হচ্ছে, নিজের মেজার হারিয়ে এই কাজ করেন অতিথি পেসার। এর আগে, ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত স্বাগতিকরা ৩৭১ রানে অলআউট হয়েছে।

আল