শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়াকে রিমান্ডে নিতে পুলিশ আবদেন করবে বলেও জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতার হয়েছেন ২৮ জন।

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তালেবুর রহমান।

এর আগে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় গত বুধবার রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।