শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব ) বা শেষ ৩২–এর টিকিট নিশ্চিত করল সহ–আয়োজক দেশ মেক্সিকো।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়েছে ‘লা ট্রি‘ (La Tri) বাহিনী। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল স্বাগতিকরা।

প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। আক্রমণ–পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল বেশ জমজমাট। দ্বিতীয়ার্ধের ঠিক ৫০ মিনিটের মাথায় গুয়াদালাহারার গ্যালারিকে উল্লাসে মাতান লুইস রোমো।

লাল–সবুজদের একটি আক্রমণাত্মক ক্রস ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন দক্ষিণ কোরিয়া গোলরক্ষক কিম সুং–গিউ। কিন্তু বলের নাগাল পাওয়ার আগেই তিনি নিজ দলের এক ডিফেন্ডারের সাথে মারাত্মকভাবে ধাক্কা খান এবং বলটি হাত থেকে ফেলে দেন।

ফাঁকায় বল পেয়ে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো একটুও ভুল করেননি; নিখুঁত ও জোরালো এক ভলিতে বল ফাঁকা জালে জড়িয়ে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর কোরিয়া বেশ চেষ্টা করেছে গোল করার। একটি গোল প্রায় পেয়েই গিয়েছিলো তবে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মেক্সিকো গোলকিপার রাউল রাঙ্গেল। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১–০ গোলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছিল মেক্সিকো। আজ হলো কোরিয়া বধ—টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ‘-র টেবিলের শীর্ষে এখন মেক্সিকো। ফলে সমীকরণ অনুযায়ী এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২–এ ওঠা পুরোপুরি নিশ্চিত করেছে হাভিয়ের আগুইরের দল।

উল্লেখ্য, এ নিয়ে বিশ্বকাপের ১৯ আসরে অংশ নেওয়া মেক্সিকো টানা এক মৌসুমের বিরতি দিয়ে নকআউট পর্বে উঠল। কাতারে গ্রুপ পর্বে বিদায়ের আগে টানা ৭ আসরে নকআউটে খেলেছিল মেক্সিকো।

 

এসএ